চুয়াডাঙ্গা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবির ৫ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে হস্তান্তর করল ছাত্রদল-ছাত্রশক্তি

Padma Sangbad
২১

অনলাইন ডেস্ক।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।

আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন নেতাকর্মীরা।

আটক কর্মকর্তারা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

অভিযান চলাকালে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে এ অভিযান চালানো হয়েছে।

ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় কর্মকর্তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। অভিযানে চিহ্নিত কয়েকজন নেতাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তাদের অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ১১:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬