চুয়াডাঙ্গা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য, বিপাকে সাধারণ মানুষ

Padma Sangbad
১৩৬

চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে দিন দিন বেড়ে চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন সড়ক ও মহল্লায় এসব কুকুরের উৎপাত এখন জনজীবনের জন্য এক বড় সমস্যায় পরিণত হয়েছে। এতে পথচারী, বিশেষ করে শিশু ও প্রবীণরা আতঙ্কে চলাফেরা করছেন।

শহরের রেলবাজার, কলেজপাড়া, পুরাতন বাজার, মুজিবনগর রোড ও বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই দেখা যাচ্ছে কুকুরের দল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে ধাওয়া দিচ্ছে। ইতোমধ্যে কয়েকজন পথচারী ও কিছু গবাদিপশু কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মতে, দ্রুত টিকাদান ও নির্বীজন কার্যক্রম শুরু না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

দর্শনা পৌর এলাকার সচেতন নাগরিকদের কেউ কেউ জানান, প্রতিদিনই কোথাও না কোথাও কুকুরের উপদ্রব দেখা যায়। অনেক কুকুরের গায়ে বাজে দুর্গন্ধ ও ময়লা জমে পরিবেশও দূষিত হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ যেন জরুরি ভিত্তিতে কুকুর নিয়ন্ত্রণ, টিকাদান ও নির্বীজন কার্যক্রম শুরু করে, যাতে নাগরিকরা স্বাভাবিক ও নিরাপদভাবে চলাফেরা করতে পারেন।

আপডেট : ০৩:২৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫