চুয়াডাঙ্গা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি সাড়ে ১৫ শতাংশ

Padma Sangbad
৪৬

অনলাইন ডেস্ক।।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর)রাজস্ব আদায় হয়েছে আদায় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। যা গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাময়িক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের চার মাস শেষে আমাদানি ও রপ্তানি শুল্ক পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা, স্থানীয় পর্যায়ের মূসক থেকে আদায় হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা, আর আয়কর ও ভ্রমণ কর থেকে আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে বেশি সাড়ে ২৪ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মূসকে। এছাড়া শুল্কে ৪ দশমিক ৫৩ শতাংশ ও আয়করে ১৬ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, একক মাস হিসেবে অক্টোবর মাসে রাজস্আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৩ কোটি টাকা, প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২২ শতাংশ। গত বছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২৭ হাজার ৮৫৪ দশমিক ৩৯ কোটি টাকা। অক্টোবর মাসে শুল্কে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে (১৬ দশমিক ০৯ শতাংশ), ভ্যাটে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৭৬ ও আয়করে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা জিডিপির ৯ শতাংশ। যার মধ্যে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

আপডেট : ১২:১৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫