শিরোনাম :
রাষ্ট্রায়ত্ব ৩ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়ারা হলেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলাম।


প্রজ্ঞাপনে এসব নিযোগ বাতিলে সরকারের সম্মতি/সুপারিশ রয়েছে বলে জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।


























