চুয়াডাঙ্গা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

Padma Sangbad
১১৬

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’-এর দাপ্তরিক ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ব্যবহৃত পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষার আন্তর্জাতিক নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য দূরবর্তী সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি নিষ্ক্রিয় করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সারাদিন ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গিয়ে সাধারণ ব্যবহারকারী ও ব্যাংকিং সংশ্লিষ্টরা সেটি বন্ধ পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি প্রযুক্তিগত ও নিরাপত্তাঝুঁকি এড়াতেই ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সাইবার হামলা ঠেকাতেই এই আগাম প্রতিরক্ষামূলক ব্যবস্থা।
কেন্দ্রীয় ব্যাংকের আইটি ও প্রযুক্তি নিরাপত্তা বিভাগ সূত্রে জানা যায়, ওয়েবসাইটের বিদ্যমান সিকিউরিটি লুপহোল বা নিরাপত্তা দুর্বলতা শনাক্তকরণসহ তা সমাধানের কাজ পুরোদমে চলছে। পূর্ণাঙ্গ ডিজিটাল ঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করার পরই ওয়েবসাইটটি পুনরায় সচল করা হবে। তবে ঠিক কবে নাগাদ এটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো জানানো হয়নি।
আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ও গণমাধ্যমের সূত্রমতে, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি (Vulnerability) সম্প্রতি প্রকাশ পেয়েছে। এই ত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে অননুমোদিত কোড বা নির্দেশনা চালনার মাধ্যমে সংশ্লিষ্ট সার্ভার, ফাইল ও গুরুত্বপূর্ণ ডেটাবেজের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম।
জানা গেছে, এই একই সুরক্ষাজনিত আশঙ্কায় দেশের পিএইচপি-ভিত্তিক আরও কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এই নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা সার্ভারে বাস্তবে কোনো অনুপ্রবেশ কিংবা ক্ষতি সাধিত হয়েছে কি না সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আপাতত তথ্য ও সাইবার অবকাঠামো সম্পূর্ণ নিরাপদ রাখতেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তি দল।

আপডেট : ১২:৩১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬