শিরোনাম :
যশোরে রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু
Padma Sangbad

যশোর সংবাদদাতা।।
যশোরে এক যুবক ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন। শনিবার ভোররাতে কোতোয়ালি থানার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাহিদ আব্দুল্লাহ সিফাত। তিনি যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে রেললাইনের পাশে সিফাতের দেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
রেলওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ঋণের বোঝা তার উপর চাপ সৃষ্টি করায় সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার জন্য তদন্ত চলছে।




















