চুয়াডাঙ্গা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Padma Sangbad
৮৮

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ সচিবালয়ে বুধবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও আমরা এটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।

তিনি আরও জানান, দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। যেকোনও ব্যক্তি যদি সার মজুত রাখার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সারের ডিলারশিপ রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে দেওয়া হবে না।

সবজির বাজার নিয়ন্ত্রণ ও দামের বিষয়ে তিনি জানান, পেঁয়াজের কোনো সংকট নেই এবং দাম ইতিমধ্যেই কমে গেছে। কিছু ব্যবসায়ীর আমদানির চাপে বাজার অস্থির হয়েছিল, কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে পাওয়া যাচ্ছে।

আলুর বাজার নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষকের জন্য উপযুক্ত মূল্য নিশ্চিত করা হচ্ছে, এবং ডিসেম্বর পর্যন্ত আলু কোল্ড স্টোরে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসপি নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, এসপিদের নিয়োগে ৬৪ জেলার মধ্যে তিনটি ক‍্যাটাগরি অনুযায়ী ১৮ জনকে প্রথমে নিয়োগ দেওয়া হয়েছে, এবং কোনো মেধাবী প্রার্থী বাদ পড়েননি।

আপডেট : ১২:৪৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫