চুয়াডাঙ্গা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার

Padma Sangbad
৮৫

অনলাইন ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আজ সোমবার বিজিবি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর বিওপির একটি টহলদল সীমান্তে বিশেষ অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দুইজন দুষ্কৃতকারী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

পরে বিজিবি দুষ্কৃতকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আজ এ তথ্য জানান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিজিবি সর্বদা সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে। অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সকল সদস্য পেশাদারিত্ব ও দৃঢ় সংকল্পের সাথে দায়িত্ব পালন করছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গত ১২ ডিসেম্বর সংঘটিত গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আপডেট : ০৩:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫