চুয়াডাঙ্গা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের গাড়িতে কে লাগালো ‘রহস্যময়’ কাগজ?

Padma Sangbad
৪৫

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার রাতে গুলশানের কার্যালয় থেকে নিজ গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা হন। তার চলন্ত বুলেটপ্রুফ গাড়ির পাশে আচমকা চলে আসে একটি মোটরসাইকেল। চলন্ত অবস্থাতেই ওই মোটরসাইকেল আরোহী বিএনপি চেয়ারম্যানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ লাগিয়ে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। ঘটনার আকস্মিকতায় তারাও মোটরসাইকেল আরোহীকে ধরতে বা শনাক্ত করতে পারেননি।

বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কেএ ঘটনাটি ঘটেছে। পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাটির তদন্ত শুরু করছে। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আকস্মিকভাবেই এ ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের।

এ ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে রাতের বেলার ওই ভিডিওর মান ভালো না হওয়ায় আরোহীর চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না।

পুলিশ আরও জানায়, ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ০২:৪৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬