চুয়াডাঙ্গা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-১ আসনে বিপুল ভোটে বিজয়ী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

Padma Sangbad
১১২

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারই প্রথম জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে দেশের ২৯৯টি সংসদীয় আসনে। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা কার্যক্রম।

চুয়াডাঙ্গা-১ আসনের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। ১৮০টি কেন্দ্রের গণনা শেষে তিনি পেয়েছেন ২ লাখ ১১ হাজার ১৫৫ ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ অর্জন করেছেন ১ লাখ ৫১ হাজার ৪৪৮ ভোট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাপ্ত বেসরকারি ফলাফলের ভিত্তিতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফল চূড়ান্ত বলে বিবেচিত হবে না।

আপডেট : ১২:৪১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬