চুয়াডাঙ্গা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিকনিকের টাকা না পেয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

Padma Sangbad
১০৬

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামে পিকনিকের টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিমানে এক স্কুলছাত্রের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শ্রী সুজানকুমার দত্ত (১২) আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে একই গ্রামের শ্রী অলক কুমার দত্তের ছেলে এবং এক ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সুজানকুমার পিকনিকের জন্য বাবার কাছে টাকা চায়। কম টাকা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির পর অভিমান করে সে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখতে পান, সে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। দ্রুত নামিয়ে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়।

৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাসানুজ্জামান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহের সৎকার সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, কোনো লিখিত অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ১২:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬