চুয়াডাঙ্গা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে সকল প্রস্তুতি সম্পন্ন, ১৫ এপ্রিল থেকে প্রাথমিক পরীক্ষা শুরু

Padma Sangbad
১৩৬

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান জানান, ১৫ এপ্রিল বুধবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু হবে। উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। পরীক্ষা গ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘন্টা চলবে। শিক্ষা অফিসার মাসুদ হাসান জানান, এবার ৮০৯ জন পরীক্ষাথর্ী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এর মধ্যে ৩৩১ জন ছাত্র -৪৭৮ জন ছাত্রী। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬১২ জন পরীক্ষার্থী এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( কিন্ডার গার্টেন , এনজিও ) থেকে ১৮১ জন পরীক্ষার্থী । আইনি জটিলতায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিতে পারেনি অন্তরবতি সরকার।

আপডেট : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬