চুয়াডাঙ্গা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা ঘিরে মেহেরপুরে কঠোর নির্দেশনা, বন্ধ থাকবে কোচিং ও ফটোকপির দোকান

Padma Sangbad
১০১

মেহেরপুর প্রতিনিধি।।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন একটি বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার এবং পরীক্ষাকেন্দ্র সংলগ্ন ফটোকপির দোকান বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রতিটি দিন পরীক্ষা আরম্ভের এক ঘণ্টা পূর্ব থেকে শুরু করে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত জেলার সকল পরীক্ষাকেন্দ্রের আশপাশে অবস্থিত ফটোকপির দোকানসমূহ বন্ধ রাখা বাধ্যতামূলক। পাশাপাশি জেলার সকল কোচিং সেন্টারও একই সময়সীমার মধ্যে কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে দিয়ে বলা হয়, উক্ত নির্দেশনা যথাযথভাবে পালনে ব্যর্থ হলে বা ইচ্ছাকৃতভাবে অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় স্বাক্ষরিত এই নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর পাবলিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস ও নকল রোধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট মহল মনে করছেন, এই উদ্যোগ পরীক্ষার সামগ্রিক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপডেট : ০১:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬