হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষা, সমালোচনার পর নড়েচড়ে বসল প্রশাসন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"beautify":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অনলাইন ডেস্ক :
টানা ভারি বর্ষণে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় কুমিল্লার আলোচিত ঈশ্বর পাঠশালা পরীক্ষাকেন্দ্রে কক্ষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। হাঁটুসমান পানিতে বসে ১৪১ জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ভারি বৃষ্টির কারণে কুমিল্লা নগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের টিনশেড ভবনের চারটি কক্ষ পানিতে তলিয়ে যায়। এতে কক্ষগুলোতে হাঁটুসমান পানি জমে যায় এবং চরম দুর্ভোগের মধ্যেই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়।
ওই চারটি কক্ষে কুমিল্লা মডার্ন উচ্চ বিদ্যালয়, ইবনে তাহমিয়া উচ্চ বিদ্যালয় ও ইউসুফ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মোট ১৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পানি জমে যাওয়ায় শিক্ষার্থীরা হাঁটুপানিতে বসেই পরীক্ষা সম্পন্ন করতে বাধ্য হয়।
এ বিষয়ে কুমিল্লা জেলা আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকালও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন ;দ্বিতীয় দফার ভোটে নির্ণায়ক ভূমিকায় মহিলা ভোটাররা? বুধবার ১৪২ আসনে লড়াইয়ে ১৪৪৮ প্রার্থী
কুমিল্লা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল বলেন, গত ১৫ থেকে ২০ বছর ধরে ওই টিনশেড ভবনের চারটি কক্ষে পরীক্ষা নেওয়া হলেও আগে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি। শেষ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করলে পরীক্ষার্থীদের সময় নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। তবে আগামী পরীক্ষা থেকে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা বলেন, হঠাৎ ভারি বৃষ্টিপাতের কারণে কেউ প্রস্তুত ছিল না। জলাবদ্ধতার কারণে আজ ১৪১ জন শিক্ষার্থীকে পানিতে বসে পরীক্ষা দিতে হয়েছে। বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে আগামীকাল থেকে পাশের ভবনের ছয়তলায় তিনটি কক্ষ এবং দোতলায় একটি কক্ষে পরীক্ষা নেওয়া হবে।


















