শিরোনাম :
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল
Padma Sangbad

অর্থনীতিক ডেস্ক।।
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন বা ৩৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ২৩ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার।



















