চুয়াডাঙ্গা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর সেনবাগে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

Padma Sangbad
১৩৩

তাওহীদুল হক চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় আয়েশা আক্তার রিংকু (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ গলায় ফাঁসরত অবস্থায় তার বসত ঘর থেকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।নিহত রিংকু উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের শহীদ উল্যাহ ড্রাইভারের নতুন বাড়ীর বাসিন্দা সৌদি প্রবাসী আহসান উল্যার মেয়ে। সে স্থানীয় চাচুয়া হাজী আলী আকবর মাদ্রসার আলিম ২য় বর্ষের ছাত্রী ছিল।
সূত্রে জানা গেছে, ভীকটিম রিংকু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।২৩ ফেব্রয়ারী সকালে কোন এক সময়ে সে ঘরের অপর সদস্যদের অজান্তে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরে ঘরের সদস্যরা টের পেয়ে সেনবাগ থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সোনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্নহত্যা। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ১১:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১