চুয়াডাঙ্গা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Padma Sangbad
১৩৯

আরিফুজ্জামান আরিফ।।বেনাপোলে ৪কেজি গাঁজা ও ২শ বোতল ফেন্সিডিল সহ আরিফ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেনাপোল সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক করতে সক্ষম হন।
আটক আরিফ হোসেন বেনাপোল সাদিপুর গ্রামের রব্বুল হোসেনের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, আটক আরিফ হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।
শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ভারত থেকে একটি বস্তা নিয়ে আরিফ হোসেন বাংলাদেশের সীমান্তে ঢোকার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল তাকে ধাওয়া করলে সে বস্তা ফেলে পালিয়ে যায় চেষ্টা করে। কিন্তু বিজিবি চৌকস দল তাকে তাড়িয়ে ধরে। এরপর বস্তা গুলোর মুখ খুলে দেখা যায় ৪ কেজি গাঁজা ও ২শ বোতল ফেন্সিডিল রয়েছে।
আটককৃতের বিরুদ্ধে শনিবার মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপডেট : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১