চুয়াডাঙ্গা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকারে যেসব সমাজের প্রতিনিধি থাকবেন

Padma Sangbad
৯১

অন্তর্বর্তীকালীন সরকারে যেসব সমাজের প্রতিনিধি থাকবেন সে বিষয়ে একটি বার্তা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যম এ তথ্য জানান।

ফেসবুকে পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।

গত কয়েকদিনে প্রায় ১৫ জনের একটি লিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলেও তার সত্যতা নেই বলে জানা গেছে। ওই লিস্টে আলেম সমাজের কোনো প্রতিনিধি না থাকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। এবার আসিফ তার ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন, অন্তর্বর্তীকালীন সরকারে আলেম সমাজের প্রতিনিধিও থাকবেন।

এর আগে, গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।।

আপডেট : ০৩:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪