চুয়াডাঙ্গা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিমানে আত্মহত্যা করলেন কিশোরী বধূ

Padma Sangbad
৭৯

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামে এক কিশোরী বধূ অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মুন্নি খাতুন (১৩) নামের এই কিশোরী গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মুন্নি খাতুনকে তার পৈতৃক গ্রামে জানাজার নামাজ শেষে দাফন করা হয়। এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি নিজ বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্নি খাতুন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামের চাদোকানি বুলবুলির মেয়ে ছিলেন। গত সপ্তাহে একই উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের ডেকোরেশন মিস্ত্রী নাইম হাসানের সঙ্গে তার বিয়ে হয়। জানা গেছে, দুজনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল।

মুন্নির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা আলমডাঙ্গার স্থানীয় উসমানপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মুন্নির বয়স ছিল ১২ বা ১৩ বছর। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে হয়। শনিবার মুন্নির চাচাতো দাদির মৃত্যুতে তিনি স্বামী নাইম হাসানকে নিয়ে সেখানে যান। সেখানে স্বামীর ধূমপানের অভ্যাস নিয়ে মনোমালিন্য তৈরি হয়। মুন্নি তাকে ধূমপান করতে নিষেধ করেন এবং আত্মহত্যার হুমকি দেন। তবে স্বামী তার কথা উপেক্ষা করে দোকানে চলে যান। এতে মুন্নি আরও অভিমান করেন এবং পরে বাবার বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এসআই আলমগীর হোসেন আরও জানান, মুন্নির মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, গত সপ্তাহে মুন্নি ও নাইম হাসানের বিয়ে হয়। দুজনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। মুন্নি ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রোববার সকালে জানাজার নামাজ শেষে তাকে বড়বোয়ালিয়া পূর্বপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এই ঘটনার পর মুন্নির স্বামী নাইম হাসান ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

আপডেট : ১২:০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫