চুয়াডাঙ্গা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে কীটনাশক পানে রত্না বেগমের আত্মহত্যা ! না হত্যা ?

Padma Sangbad
১১৬

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে রত্না বেগম(১৮) নামের এক গৃহবধু কীটনাশক পানে আত্মহত্যার খবর এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানায়, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রত্না বেগম(১৮) গত শুক্রবার (২১ নভেম্বর) গভীর রাতে বসতবাড়ীর শয়ন ঘরে সবার অগোচরে ঘাসমারা (ওয়ান টাইম) কীটনাশক পান করে গন্ধযুক্ত বমি করতে থাকে। তার স্বামী রবিউল ইসলাম টের পেয়ে বমি করার কারণ জিজ্ঞাসা করে। সে বিষ পান করেছে বলে স্বামীকে জানায়। তাৎক্ষনিক অটো চার্জার যোগে রত্নাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ নভেম্বর) ভোর সাড়ে চারটায় রত্না বেগম(১৮) মৃত্যবরণ করেন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.মোঃ হুমায়ুন কবীর জানান, রত্না বেগম নামের রোগীটাকে অজ্ঞান অবস্থায় শুক্রবার গভীর রাতে তার পরিবারের লোকজন হাসপাতালে এনেছিল। তারা বিষ খাওয়ার কথা বলেছে। রাতেই ওয়াস করে চিকিৎসা দেওয়া হয়েছে। ওয়াস করার পর তার স্বামীর সাথে রোগী কথা বলেছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর প্রায় ৪টার দিকে রত্না বেগম মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রত্নার মৃত্যু ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু লোকজন জানান, রত্নার স্বামী রবিউল পরকীয়ায় জড়িত এবং রবিউলের পিতা-মাতা অহংকারী স্বভাবের। রত্না ও তার পরিবারকে অবজ্ঞার দৃষ্টিতে দেখতেন। যৌতুকের দাবীসহ নানাবিধ অজুহাতে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর আলতাফ হোসেন প্রায়ই রত্নাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। রত্না বেগমের ছয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে বিষয়টি আমলে নেওয়া হবে।
রত্না বেগমের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, আসলেই কি রত্না আত্মহত্যা করেছে ? না কি তাকে কৌশলে হত্যা করা হয়েছে ?

আপডেট : ১১:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫