চুয়াডাঙ্গা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে প্রধান শিক্ষকের মোটরসাইকেল চুরি

Padma Sangbad
৭০

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ চত্বর হতে এক প্রধান শিক্ষকের মোটর সাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা হিসাব রক্ষন অফিসের সামনে থেকে পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় দুর্ধর্ষ চোরেরা। মোটরসাইকেলের মালিক উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মখলেছুর রহমান জানান, প্রায় পৌনে ১২ টার দিকে স্কুল থেকে মোটরসাইকেল নিয়ে অফিস কাজে উপজেলা শিক্ষা অফিসে আসি। মোটরসাইকেলটি উপজেলা হিসাব রক্ষন অফিসের সামনে রেখে শিক্ষা অফিসে প্রবেশ করি। অফিস থেকে বের হয়ে দেখি মোটরসাইকেলটি নেই। সাথে সাথে অফিসের লোকজন সহ আমার শিক্ষক বন্ধুদের জানাই। পরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সিসি টিভি ফুটেজ দেখা হয়। সেখানে দেখা যায়, দুইজন ভদ্রবেশধারী চোর মুখে মাস্ক ও চোখে কালো চশমা পরিহিত অবস্থায় মোটরসাইকেলটির দিকে বারবার নজর দিচ্ছে। এক পর্যায়ে লগ ভেঙ্গে মোটরসাইকেলে রাখা হ্যালমেড মাথায় দিয়ে একজন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে প্রধান শিক্ষক মখলেছুর রহমান এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করেননি। তবে মামলা বা জিডি করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আপডেট : ১২:২৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩