চুয়াডাঙ্গা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে মাদক সহ আটক- ২

Padma Sangbad
৮০

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য (গাজা) সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এসআই দীনবন্ধু রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময়, উপজেলার বলরামপুর ইউনিয়নের আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ কৃষি মহাবিদ্যালয়ের পরিত্যাক্ত হোটেলের পিছন থেকে গাজা সহ উপজেলার বলরামপুর ইউনিয়নের অফিস পাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৪০) এবং অপরজন উত্তর বলরামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ নজির হোসেন (৩২)কে মাদকদ্রব্য (একশত গ্রাম গাজাঁ) ক্রয়-বিক্রয়ের সময় আটক করা হয়। পরে রাতেই তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি মামলা রজু করে গতকাল রোববার (১৫ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া।

আপডেট : ১০:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩