চুয়াডাঙ্গা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

Padma Sangbad
৪৪

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে অটোভ্যানের ধাক্কায় মোঃ মমিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোঃ মমিন(৩) উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ পল্লীবিদ্যুৎ মোড় এলাকার রশিদুল ইসলামের পুত্র । প্রত্যক্ষ দশর্ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে একই এলাকার মোঃ আব্দুল শুকুরের পুত্র অটোভ্যান চালক মোঃ সুজন(৪০) বোদা থেকে যাত্রীবাহী অটোভ্যান নিয়ে আটোয়ারীর দিকে আসার পথে বড়দাপ পল্লীবিদ্যুৎ সংলগ্ন সাইয়ান কোল্ড স্টোরেজ এর সামনে পৌঁছালে শিশু মমিন আকষ্মিক দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। সুজন তার অটোভ্যান নিয়ন্ত্রণ করতে না পেরে অটোভ্যানটি শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি রাস্তায় লুটিয়ে পড়লে ভ্যানটি শিশু মমিনের বুকের উপর দিয়ে চড়ে যায়। শিশু মমিনের নানা আব্দুল মজিদ (ভেদা)ও স্থানীয়রা তাৎক্ষনিকভাবে শিশুটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর ওই শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বলেন, এব্যাপারে এখন পর্যন্ত থানা কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমলে নেওয়া হবে।

আপডেট : ১১:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬