চুয়াডাঙ্গা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে পৃথক পৃথক দু’টি অগ্নিকান্ড, ব্যাপক ক্ষতি

Padma Sangbad
৩৫

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক ভয়াবহ দু’টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের ৭নং ওয়ার্ডের গাজিরুল,তৈমুল মইনুল, মল্লিকা, আব্দুর রাজ্জাক, রোকেয়া, নুরল ও রাশেদ এর বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অপরদিকে আধা ঘন্টার ব্যবধানে রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া গ্রামের মজনু, আলিফ উদ্দীন, তৈয়ব ও সোবহানের ১৬টি ঘর অগ্নিকান্ডে পুড়ে গেছে। এসময় বামনকুমার গ্রামের তৈমুল ইসলামের ১টি মহিষ,৪টি ছাগল, মইনুল হকের ২টি ছাগল, রাধানগর কিসমত রসেয়া গ্রামের মজনু’র ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়। এছাড়াও পৃথক পৃথক অগ্নিকান্ডে হাঁস-মুরগী, ধান-চাউল, নগদ অর্থ, আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র পুড়ে ভূষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের তাপে অসুস্থ কিসমত রসেয়ার আলিফ নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দু’টি অগ্নিকান্ডই সন্ধার পর রান্নার আগুন থেকেই সূত্রপাত। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

রাতেই উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দু’টি করে কম্বল সহ শুকনো খাবার প্রদান করেন। জানাগেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেন । ইউএনও রিপামনি দেবী বলেন, অসাবধানতা অগ্নিকান্ডের প্রধান কারণ।

আপডেট : ১১:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬