চুয়াডাঙ্গা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনকারীদের দখলে গণভবন

Padma Sangbad
৭৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণবভন দখল করে নিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষোভকারীরা বিকেল ৩টার দিকে গণভবন দখলে নেন।

এর আগে, সোমবার সকালে মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। প্রথমে সেনাবাহিনী বাধা দেয়। কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর হাজার হাজার বিক্ষোভকারী গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন।

দুপুরের পর গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করছেন তারা।

এদিকে উত্তরায় দুপুরের দিকে আন্দোলনকারীরা আশপাশের গলি থেকে মূল সড়কের দিকে আসতে থাকেন। এ সময় উত্তরা-আজমপুর মূল সড়কে তারকাঁটার ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে রাখে সেনাসদস্যরা। মূল সড়কে অবস্থান নিয়ে তারা আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য আহ্বান জানান। প্রায় আধাঘণ্টা পাশের সড়কে বিক্ষোভ করার পর একপর্যায়ে আন্দোলনকারীরা মূল সড়কে উঠে আসেন। পরে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন।

আপডেট : ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪