চুয়াডাঙ্গা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মিথ্যাচার ভারতীয় মিডিয়ার

Padma Sangbad
৮১

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশে সেনাবাহিনী অভ্যুত্থান নিয়ে যে সংবাদ পরিবেশন করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সিনেমার গল্প কাহিনী মতো।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশে শেখ হাসিনার শাসনকে সমর্থন করার জন্য এবং তার ক্ষমতা অব্যাহত রাখতে এক ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে। এই কৌশলের অংশ হিসেবে, তারা তথ্য সংক্রান্ত মিথ্যা প্রচার চালাচ্ছে, যা মূলত বাংলাদেশের জনগণ এবং তাদের স্বাধিকার সংগ্রামের বিরুদ্ধে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এর (আপনাদের) গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই। যেমনটা কোনো বলিউড রোমান্টিক কমেডিতে থাকে না। আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে, আপনারা সাংবাদিকতা অনুশীলন করবেন বিশ্বে যা ঘটছে তার প্রমাণ সংগ্রহের ওপর ভিত্তি করে, নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা অনলাইন। সেখানে ধারণা ভিত্তিতে দাবি করা হয়, সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি ভারতের ধারণা, বাংলাদেশে সেনা অভ্যুত্থানের অবস্থা তৈরি হতে পারে।

যদিও পরে প্রতিবেদনটি মুছে ফেলেছে আনন্দবাজার।

বিশেষজ্ঞরা বলছেন, হাইব্রিড যুদ্ধের একটি মূল উপাদান হচ্ছে ডিসইনফরমেশন (মিথ্যা তথ্য প্রচার)। এই ধরনের অপারেশন সাধারণত শুরু হয় একেবারে বানানো গল্প দিয়ে, যার কোনও বাস্তব ভিত্তি থাকে না। তারপর, এই গল্পটি একাধিক মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, যা ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতার আভাস পায়। অনেকে এই মিথ্যাচার বিশ্বাস করে এবং সে অনুযায়ী তাদের কাজ করে ফেলেন, যার ফলে বিরোধী পক্ষের ক্ষতি হয়।

এই ক্ষেত্রে, ভারতীয় মিডিয়া আনন্দবাজার পত্রিকা সহ অন্যান্য পত্রিকাগুলোকে ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী ও দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য প্রচারের জন্য।

এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে, ভারতের এই প্রচেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার এক ধরনের বিপজ্জনক কৌশল।

আপডেট : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫