চুয়াডাঙ্গা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা

Padma Sangbad
৪২

নরসিংদীতে প্রকাশ্যে রুবেল আহাম্মেদ নামে এক ইউপি সদস্যকে গুলির করার পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে জেলার পাঁচদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ হত্যার ঘটনা ঘটে। রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ভৌয়ম গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন দুপুরে বাজারে আসেন রুবেল আহাম্মেদ। এরপর দুপুর পৌনে ২টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মাদবধী থানার এসআই ফজলে রাব্বি বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। হত্যাকারী আটকে পুলিশি অভিযান চলছে।

আপডেট : ১১:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪