চুয়াডাঙ্গা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন রণতরিতে নিজেদের সংঘর্ষ, নিহত ৭

Padma Sangbad
১১

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম।

ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) ও তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান ও টানা মোতায়েন থাকার কারণে রণতরিটিতে দায়িত্ব পালনকারী নৌসদস্যদের মধ্যে অসন্তোষ বাড়ছিল।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় জাহাজে অবস্থান নিয়ে নৌসদস্যদের অভিযোগ ও অসন্তোষের বিষয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের একজন উপদেষ্টা রণতরিটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে নৌসদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ফলে হতাহতের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিংকন। রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিনই তারা নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে কাটিয়েছে।

এ ঘটনার পর বিমানবাহী রণতরিটির ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি করা হয়েছে। তবে হতাহতের এই দাবির বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের স্বাধীনভাবে নিশ্চিত করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আপডেট : ০৪:৩৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬