চুয়াডাঙ্গা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

Padma Sangbad
১২

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের বিদ্যুৎকেন্দ্র, রিফাইনারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত অনুমোদন না দিলেও আন্তর্জাতিক অর্থবাজার সোমবার (৩ আগস্ট) খোলার আগেই সম্ভাব্য অভিযান শেষ করার বিষয়ে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানের ওপর ‘খুব তীব্র আঘাত’ হানা হবে এবং একপর্যায়ে তেহরান আর তা সহ্য করতে পারবে না।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জয়ী হবে এবং ট্রাম্পের মেয়াদে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

পেন্টাগনের মুখপাত্র শিন পারনেল জানিয়েছেন, মার্কিন বাহিনী সম্ভাব্য অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে প্রেসিডেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্প ডেভিডে নতুন হামলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা দেখা দিলে ট্রাম্প সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই খবরের প্রতিক্রিয়ায় ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান যে মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র জবাব দিতে ইরান একটি বিস্তারিত রূপরেখা তৈরি করেছে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর হামলা চালানো হলে তারা ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে পাল্টা আঘাত হানবে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

আপডেট : ০৪:৩২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬