চুয়াডাঙ্গা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলকে রাফায় চালানো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইইউ

Padma Sangbad
১০৭

ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরাইলকে গাজার রাফাতে চালানো তাদের সামরিক অভিযান ‘অবিলম্বে’ বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছে, এটি করতে ব্যর্থ হলে, এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে। খবর এএফপি’র।
ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন, ‘ইসরাইল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে, তা অনিবার্যভাবে ইসরাইলের সাথে ইইউ’র সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে, ‘এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানের লোকজন দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে।’
ফিলিস্তিনের প্রধান সাহায্য দাতা এবং ইসরাইলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইসরাইল রাফাহ ও এর আশেপাশের ১০ লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে- যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না- বলে জাতিসংঘ উল্লেখ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, ইইউ ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সঙ্গতি রেখে তা করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে।

আপডেট : ০৭:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪