চুয়াডাঙ্গা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল ছেড়ে কেন পালাচ্ছে ইহুদিরা?

Padma Sangbad

আন্তর্জাতিক ডেস্ক।।

রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট ও দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের প্রভাব পড়ছে ইসরায়েলে। এরই মধ্যে দেশটি থেকে দীর্ঘ সময়ের জন্য নাগরিকদের চলে যাওয়ার প্রবণতা বেড়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ২ লাখ ৬৯ হাজার ইসরায়েলি নাগরিক দেশ ছেড়েছেন বলে এক গবেষণায় উঠে এসেছে।

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও ইয়েদিওথ আহরোনোথ।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ২ লাখ ৬৮ হাজার ৫০৯ জন ইসরায়েলি নাগরিক অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য দেশ ছেড়েছেন।

এর মধ্যে ২০২৩ সালে ইসরায়েল ছেড়েছেন ৮৬ হাজার ৫০৯ জন। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৪৯৯ জনে। আর ২০২৫ সালে আরও ৯০ হাজার ৯২২ জন দীর্ঘ সময়ের জন্য দেশ ত্যাগ করেন।

অর্থাৎ, সাম্প্রতিক তিন বছরে গড়ে প্রতি বছর প্রায় ৯০ হাজার ইসরায়েলি নাগরিক দীর্ঘ সময়ের জন্য দেশ ছেড়েছেন।

অথচ ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গড় ছিল বছরে প্রায় ৬০ হাজার। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে এর সংখ্যা ছিল প্রায় এক লাখ ৮৩ হাজার ২১৯ জন, যা সাম্প্রতিক তিন বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ইয়েদিওথ আহরোনোথ তাদের আগের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের অন্যান্য পেশাজীবীদের ইসরায়েল ত্যাগও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

পত্রিকাটির মতে, ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ, বিশেষ করে উচ্চপ্রযুক্তি খাত ও জ্ঞানভিত্তিক শিল্পের ওপর নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির ইসরাইল ত্যাগ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে।

এ গবেষণা প্রকাশিত হয়েছে এমন এক সময়ে, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও দখলদার ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

দীর্ঘস্থায়ী সংঘাতের পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তাও নাগরিকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সরকারি হিসাব বলছে, বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় এক কোটির বেশি।

আপডেট : ০৮:২৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬