শিরোনাম :
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
আজ সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টার সময় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। এসময় আরও উপস্থিত ছিলেন খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা,মোঃ সাজ্জাৎ হোসেন সিভিল সার্জন চুয়াডাঙ্গা।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আলেম সমাজের প্রতিনিধিগণের উপস্থিতিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়।।



















