চুয়াডাঙ্গা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী শ্রীলেখা

Padma Sangbad
৫৫

অনলাইন ডেস্ক।
টলিপাড়ায় ক্রমেই চওড়া হচ্ছে করোনার থাবা। আক্রান্ত একের পর এক অভিনেতা-অভিনেত্রী-পরিচালক ও প্রযোজক। এবার সেই তালিকায় নতুন সংযোজন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাসের কবলে পড়ার কথা নিজেই জানালেন অভিনেত্রী।

শুক্রবার শ্রীলেখা প্রথমে নিজের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার রিপোর্টের অপেক্ষায় রয়েছি। এরকম অপেক্ষা বোধহয় কোনো বয়ফ্রেন্ডের জন্যও করিনি। ’ তার কিছু পরেই ফের পোস্ট করে জানান, তিনি কোভিড পজিটিভ।

এরপর ফেসবুক লাইভও করেন অভিনেত্রী।
লাইভে বলেন, তিনি ভাবেননি যে তার রিপোর্ট পজিটিভ আসবে। কারণ তেমন কোনো উপসর্গ ছিল না শরীরে। এরপরই যোগ করেন করোনায় রাজ্যের শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবার ক্রমেই অবনতি হচ্ছে।

এর মধ্যে গঙ্গাসাগর মেলা আয়োজন করা নিয়েও কটাক্ষ করেন তিনি।
ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তীসহ টলিউডের একঝাঁক তারকা। যে কারণে স্থগিত করে দেওয়া হয়েছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও।

আপডেট : ১১:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২