চুয়াডাঙ্গা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আনার হত্যার নায়ক শিমুলের সহযোগী সাইফুল মেম্বার আটক

Padma Sangbad
১৫১

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার নায়ক ঢাকায় আটক চরমপন্থী নেতা শিমুল বিশ্বাস ওরফে আমানুল্লাহর সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বার যশোরে আটক হয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাকে আটক করে।
সাইফুল মেম্বার ঝিনাইদহ অঞ্চলের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। তাকে নিয়ে এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে অভিযান টিমের এসআই মফিজুল ইসলাম মফিজ জানিয়েছেন। সাইফুল মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ও এমপি আনার হত্যার নায়ক চরমপন্থী নেতা শিমুল বিশ্বাসের সেকেন্ড ইন কমান্ড বলে প্রচার রয়েছে । সাইফুল মেম্বার অভয়নগরের রাকিবুল ও সুব্রত মন্ডল হত্যা মামলার চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি। তার আটকের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপডেট : ১২:১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪