চুয়াডাঙ্গা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওৎ পেতে সহিংস যৌন নির্যাতন করতো এলাকায়: অবশেষে গ্রেফতার শফিকুল

Padma Sangbad
৭৯

এলাকায় বাড়ির আশে-পাশে খাটের নীচে ওৎ পেতে থাকে যৌন নিপীড়ন চালিয়ে পালিয়ে যায়। এ রকম এক সহিংস যৌন নিপীড়নকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এক গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজুর ৩ ঘন্টার মধ্যে অভ্যাসগত সহিংস যৌন নিপীড়নকারী গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর (দক্ষিনপাড়া)’র মোঃ রিপন আলীর স্ত্রী মোছাঃ কেয়া খাতুন (২৬) বাদী হয়ে সদর থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন যে, গত ২৫/১২/২০২৩ তারিখ রাত অনুমান ১১.১০ ঘটিকায় আসামী মোঃ শফিকুল ইসলাম (৩৩), পিতা- মোঃ আত্তাব আলী, সাং কুতুবপুর(দক্ষিনপাড়া), থানা ও জেলা- চুয়াডাঙ্গা বাদীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের ঘটনা ঘটায়।বর্ণিত ঘটনায় চুয়াডাঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ- ২৬.১২.২০২৩, ধারা- ১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)রুজু হয়।

এরপর চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশে আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), চুয়াডাঙ্গার দিক নির্দেশনায় সদর থানার ওসি শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ফরিদুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করে। আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরো জানায়, আসামীর প্রদত্ত স্বীকারোক্ত অনুযায়ী গ্রেফতারকৃত আসামী একজন অভ্যাসগত সহিংস যৌন নিপীড়নকারী। সে রাত্রি বেলায় প্রায়শই এলাকায় বিভিন্ন বাড়ীর আশেপাশে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকে এবং এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে গোপনে আসামী তার ঘরে মধ্যে প্রবেশ করে এবং খাটের নিচে লুকিয়ে থাকে। সুযোগ বুঝে তাদেরকে মুখ চেপে ধরে এবং আসামীর চিরাচরিত সহিংস ও হিংস্র আচরণের মাধ্যমে তাদের উপর যৌন নিপীড়ন চালিয়ে কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত এই আসামি কর্তৃক কতজন ভিকটিম তার বিকৃত লালসার শিকার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়।।

আপডেট : ১১:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩