চুয়াডাঙ্গা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারিশ সনদ জালিয়াতি, মিরসরাইয়ের ইউপি চেয়ারম্যান কারাগারে

Padma Sangbad
৯৩

চট্টগ্রামের মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওয়ারিশ সনদ জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলায় উচ্চ আদালতের জামিন শেষে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজি শহীদুল হক এ আদেশ দেন। চেয়ারম্যান নিজামী মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকার জাফর আহম্মদের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ারিশ সনদ জাল জালিয়াতি করে সরকারের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ৫ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৯ শ’ ৩২ টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী মহিন উদ্দিন চৌধুরী বাদি হয়ে চট্টগ্রাম ম্যাজিষ্ট্রট আদালত-৪ এ ২০২১ সালে একটি মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যার কবির নিজামীকে প্রধান করে ১৩ জনকে আসামি করা হয়েছে। এরপর একাধিক সংস্থা তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া যায়।
বাদি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট জাহেদুল ইসলাম বলেন, উচ্চ আদালতের জামিন মেয়াদ শেষে আত্মসমর্পণ করলে চেয়ারম্যান কবির আহমদ নিজামীকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আপডেট : ১০:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪