চুয়াডাঙ্গা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ককরোচ আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা মমতার

Padma Sangbad

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি চাই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ব্যানারে সবাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ুক। আমার কোনো অহংকার নেই। অন্যদেরও বলব, মতপার্থক্য ভুলে একসঙ্গে লড়াই করুন। প্রয়োজনে আমি ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব।’ এ খবর জানিয়েছে সংবাদ প্রতিদিন।

আজ মঙ্গলবার কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে টিএমসির কালিঘাটপন্থি শিবির আয়োজিত বার্ষিক ‘শহীদ দিবস’ সমাবেশে বক্তব্য রাখেন মমতা। সেখানে তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াই ব্যক্তিগত বা রাজনৈতিক অহংকারের চেয়ে অনেক বড়।’

মমতা বলেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের বিরোধী দলগুলোকে সব মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দলত্যাগীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বাসঘাতকদের’ আর কখনো দলে ফিরিয়ে নেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ করছি, সরাসরি বিজেপিতে গিয়ে নির্বাচনে লড়ুন।’ বিদ্রোহীদের বিজেপির ‘প্রক্সি’ হিসেবে কাজ করার অভিযোগ এনে তিনি বলেন, ‘বিজেপির পাশবালিশ হয়ে থাকার দরকার নেই। যদি বিজেপিকেই সমর্থন করতে চান, তাহলে সরাসরি বিজেপিতে চলে যান।’

আপডেট : ০১:৫৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬