চুয়াডাঙ্গা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কল্যাণরাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামপন্থী নেতৃবৃন্দ: দর্শনায় রুকন শিক্ষা কর্মশালায় মতপ্রকাশ

Padma Sangbad
৮৫

চুয়াডাঙ্গার দর্শনা অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী রুকন শিক্ষা কর্মশালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যা হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও কল্যাণকেন্দ্রিক।” তিনি বলেন, একটি ন্যায্য ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত সংস্কার, বিচার ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যেতে চায়।

তিনি তাঁর বক্তব্যে সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে বলেন, “বিগত বছরগুলোতে সাধারণ নাগরিকদের প্রতি নানা নির্যাতন আমরা প্রত্যক্ষ করেছি—এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুম, অঙ্গহানি ও অমানবিক নির্যাতনের উদাহরণও রয়েছে।”

এই কর্মশালার উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কর্মসূচির প্রধান সমন্বয়কারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। তিনি বলেন, “জাতির ইতিহাসে অবদান রাখা শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা যথাযথভাবে সংরক্ষিত হয়নি, তবে বর্তমান প্রজন্মের জন্য ইতিহাস পুনর্লিখনের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, জামায়াতের পক্ষ থেকে মানবিক কর্মকাণ্ড চালু রয়েছে—দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, পঙ্গুদের সহায়তা, এবং ত্যাগ ও দায়বদ্ধতার চর্চা। তিনি আনুগত্য, পরামর্শ ও আত্মমূল্যায়নের (মুহসাবা) গুরুত্ব নিয়েও আলোকপাত করেন।

তিনি হযরত আবু বকর (রা.)-এর জীবনের উদাহরণ টেনে আনুগত্যের গভীরতা তুলে ধরেন। হাদিসের আলোকে তিনি বলেন, “যে আল্লাহর সন্তুষ্টির জন্য নেতার আনুগত্য করে, সে প্রকৃত মুমিন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৬০০ রুকন অংশ নেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, ও জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিকেলে অনুষ্ঠিত পৃথক বৈঠকে জেলার তালিমুল কুরআন বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন মাওলানা আব্দুল হালিম। সেখানে তিনি কুরআনভিত্তিক নেতৃত্ব ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। হাদিসের দারস পেশ করেন সাবেক মাগুরা জেলা আমীর অধ্যাপক আলমগীর বিশ্বাস।

জেলা আমীর রুহুল আমিন তাঁর সমাপনী বক্তব্যে অতীতের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “আত্মত্যাগের অনুপ্রেরণায় রুকনদের এগিয়ে যেতে হবে। শহীদ সাব্বির ও আজগরের মতো ত্যাগের মহিমা রুকনদের চরিত্রে প্রতিফলিত হতে হবে।”

আপডেট : ১২:৪৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫