চুয়াডাঙ্গা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের বৃহত্তম এলএনজি টার্মিনালে বিস্ফোরণ, আহত ৫৪

Padma Sangbad
১২

আন্তর্জাতিক ডেস্ক।।
কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র রাস লাফান শিল্প নগরীতে একটি বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ সোমবার কাতারের বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাস লাফান শিল্প নগরীতে সংঘটিত অভ্যন্তরীণ বিস্ফোরণের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাতারের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে আহত ব্যক্তিদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ঘটনাস্থলে কাজ করা সিভিল ডিফেন্স দলগুলো কোনো হতাহতের তথ্য পায়নি বলে জানান হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্ঘটনার পর স্থাপনাটি থেকে কোনো গ্যাস বা ক্ষতিকর পদার্থের লিকেজ ঘটেনি, ফলে জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি জানায়, বারজান কারখানায় বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে জরুরি সেবাদান সংস্থা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে কাজ করছে বলেও জানানো হয়েছে।

দোহার প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফান শিল্প নগরী বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র। বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই শিল্পাঞ্চল থেকে উৎপাদিত হয়।

চলতি বছরের মার্চে কাতার সরকার জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই শিল্পাঞ্চল উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়ে। ওই হামলার পর কাতারএনার্জি চুক্তির কিছু ধারা প্রয়োগ করে সরবরাহ বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি নেয়।

এর ফলে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের কয়েকটি গ্রাহক প্রতিষ্ঠান জ্বালানি সরবরাহে প্রভাবের মুখে পড়ে।

আপডেট : ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬