চুয়াডাঙ্গা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে নাকের অপারেশন করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Padma Sangbad
৭৪

ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে উৎস ভট্টাচার্য নামের (১৭) এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। উৎস উপজেলার ছোট রায় গ্রামের উজ¦ল ভট্টাচার্যের ছেলে ও সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র ।

কলেজ ছাত্র উৎসের নাকের পলিপাস অপারেশন করার জন্য তার পরিবার বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের ফাতেমা ডায়াগনষ্টিক হাসপাতালে ভর্তি করায়। ডাঃ রাজিবুল ইসলাম শুক্রবার ভোর ৪ টার দিকে উৎসের নাকের পলিপাস অপারেশন করেন। অপারেশনের পর সকাল ১০ দিকে উৎসের অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে সে মারা যায়।

পারিবারিক সূত্র জানায়, ৭ মার্চ সকালে শহরের ফাতেমা (প্রাঃ) হাসপাতাল অ্যান্ড ইকো ডায়াগনস্টিক সেন্টারে পলিপাস অপারেশনের পর তিনি অচেতন অবস্থায় থাকেন এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় উৎসের বড়ভাই উচ্ছাস ভট্রাচার্য বাদী হয়ে ৩ জনের নামে কালীগঞ্জ থানায় মামলা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, উৎস ভট্টাচার্যের নাকের পলিপাস অপারেশন করাতে তাকে ফাতেমা হাসপাতাল অ্যান্ড ইকো ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে অপারেশন করেন ডা. কাজী রাজিবুল ইসলাম এবং অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. প্রবীর কুমার মন্ডল। তবে অপারেশনের পর উৎসের আর জ্ঞান ফেরেনি। পরিবারের দাবি, হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফাতেমা হাসপাতালে প্রায়ই চিকিৎসা অবহেলার ঘটনা ঘটে এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ন অপারেশন করা হয়। উৎসের মৃত্যুর পর তারা হাসপাতাল বন্ধ করে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়েছে।

স্থানীয় একজন বাসিন্দা জানান, এ ক্লিনিকে আগে অনেক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবল না থাকা সত্ত্বেও বড় বড় অপারেশন করা হয়, যা রোগীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

আপডেট : ১২:১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫