চুয়াডাঙ্গা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Padma Sangbad
১৬২

কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি :
‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার কালিগঞ্জ শহরের নিমতলা বিএনপি’র পার্টি অফিস থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কালিগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর মোটর মালিক শ্রমিক ইউনিয়নের সমানে পথসভার আয়োজন করা হয়। কালীগঞ্জ কোটচাঁদপুর, মহেশপুর মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়ম যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

এ সময়ে শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্বাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ইলিয়াস রহমান মিঠু, সাইদুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে মে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারিত হয়, শ্রমের উপযুক্ত মূল্য ও অধিকার প্রতিষ্ঠার পথ খুলে যায়। তৈরি হয় সামাজিক পরিবর্তনের নতুন ধারা, যা ধীরে ধীরে শ্রেনী-বৈষম্য হ্রাসে ভূমিকা রাখে। সেই আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা হয়ে আছে।।

আপডেট : ০৮:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫