চুয়াডাঙ্গা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Padma Sangbad
৬০

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় গোকুল চন্দ্র (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের আলহাজ¦ আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশের একটি বৈদ্যুতিক পিলার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গোকুল চন্দ্র ময়মনসিংহের ত্রিশাল এলাকার জীবন চন্দ্র কর্মকারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে তেলপাম্পের পাশের মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ওই যুবক মানসিক প্রতিবন্ধী। পরিবারের সাথেও কোন যোগাযোগ ছিল না। বিভিন্ন আশ্রমে থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। হত্যার কোন আলামত পাওয়া যায়নি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ০৬:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩