চুয়াডাঙ্গা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু দিন পরই যমুনা নদীর ওপর দিয়ে উড়াল দেবে ট্রেন

Padma Sangbad
৯৫

দেশের বৃহৎ ও দীর্ঘতম মেগাপ্রকল্প যমুনা রেলওয়ে সেতুর সব কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন ফিনিশিং-এর কাজ চলমান রয়েছে। আর কিছু দিন পরেই প্রমত্তা যমুনা নদীর ওপর দিয়ে ট্রেন উড়াল দেবে বলে জানিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেন, যমুনা রেল সেতু আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনের ভবন ও প্লাটফর্ম পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
মো. ফাহিমুল ইসলাম বলেন, যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে ট্রেন তার পূর্ণ গতিতে যেতে পারবে।

টাঙ্গাইল গাজীপুর রেললাইনটি ডাবল লেন করার বিষয়ে সচিব বলেন, রেল সেতুটি যেমন জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে। ঠিক তেমনি আরও বেশ কিছু প্রকল্প জাইকার সহায়তায় করা হবে। সেই প্রকল্পগুলোর আওতায় জনগণের সুবিধার জন্য টাঙ্গাইল গাজীপুর রেল সড়কটি ডাবল লেনের করা হবে।
এ সময় প্রকল্পের মান দেখে সন্তোষ প্রকাশ করেন সচিব। প্রয়োজনে এই সড়কে নতুন ট্রেন সংযুক্ত করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, টাঙ্গাইলের প্রমত্তা যমুনা নদীর ওপর নির্মিত যমুনা সেতুর ৩০০ মিটার অদূরে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর নির্মাণের কাজ চলছে। দেশের এই দীর্ঘতম রেলসেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন দ্রুত গতিতে সেতু পারাপার হতে পারবে। ফলে সেতু পারাপারে ২০ থেকে ৩০ মিনিট সময় বেঁচে যাবে।

আপডেট : ১১:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪