চুয়াডাঙ্গা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

Padma Sangbad
১৫২

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান মরদেহটি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।’ তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপডেট : ০৬:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫