চুয়াডাঙ্গা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির শকুন

Padma Sangbad
৯৭

কুড়িগ্রামের রৌমারীতে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে ভীড় করে উৎসুক জনতা। পরে স্থানীয়রা এটিকে বনে অবমুক্ত করে দেয়।

গতকাল বুধবার বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়া পাড়া গ্রামে শকুনটি দেখা যায়।

স্থানীয়রা জানায়, বুধবার বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে মো. মাছুম আলীর টিনের চালে অবস্থান নেয়। পরে মাছুম আলীসহ দু’তিনজন যুবক শকুনটি আটকে রেখে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।

মাছুম আলী বলেন, শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরের সাথে কথা বলে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে।

বন্য প্রাণী অধিদপ্তরের কর্মকর্তা রথীন্দ্র বলেন, দূর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে শকুনটি অবমুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে।

আপডেট : ০১:২৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪