চুয়াডাঙ্গা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরু চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন সাময়িকভাবে স্থগিত

Padma Sangbad
৯৫

কেরু চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মিলের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেরুর গেস্ট হাউজে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার, ৭ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, শ্রমিকরা তাদের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি গত রবিবার, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে। বিক্ষোভের কারণে মিলের মাড়াই কার্যক্রম প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকায় মিল কর্তৃপক্ষের দাবি, এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। রাষ্ট্রায়ত্ত চিনিকলের উৎপাদন জোরপূর্বক বন্ধ করে দেওয়ার সঙ্গে যে সকল শ্রমিকনেতা ও কর্মচারী জড়িত ছিল, তাদের চিহ্নিত করে ফৌজদারি মামলার আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল।

কেরু চিনিকল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চিফ অপারেশনাল পারসোনেল হামিদুল হক স্বাক্ষরিত এক তৃতীয় শ্রেণির কর্মচারী সৌমিক হাসান রূপমের বদলির আদেশ জারি হওয়ার পরই শ্রমিক ও কর্মচারীরা এই বদলিকে উদ্দেশ্যমূলক ও হয়রানিমূলক বলে দাবি করে। এর প্রতিবাদে তারা জোরপূর্বক মিলের ডোঙা, কারখানা ও বয়লারের কার্যক্রম বন্ধ করে দেয়। সেই সাথে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানকে অবরুদ্ধ করে রাখা এবং ক্ষমতার জোর দেখিয়ে দাবি আদায়ের চেষ্টা চালানো হয়েছে।

বিকাল ৫টার দিকে শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং মিল এলাকায় মিছিল করে। শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনার পর মিল কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটে কারখানার কার্যক্রম পুনরায় চালু করে। তবে এই ঘটনার কারণে মিল এলাকার আখচাষীরা আখ সরবরাহ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন। মাড়াই মৌসুমে কারখানা দীর্ঘ সময় বন্ধ থাকায় মিল কর্তৃপক্ষের দাবি, প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় কেরুর গেস্ট হাউজে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, মো. তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মনিরুল ইসলাম, জয়নাল আবেদিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সাত্তার ও মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এফসিএমএ-এর মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়। উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তুু আওয়ামীপন্থী শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে ১০ ঘণ্টা চিনিকলের কার্যক্রম বন্ধ থাকার পর রুদ্ধদ্বার বৈঠকে সৌমিক হাসানের বদলি আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার দাবি করা হয়। তবে সচেতন মানুষ এ সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি। এটি কি প্রশাসনের দুর্বলতা, নাকি শ্রমিক অসন্তোষের চাপে নেওয়া বাধ্যতামূলক সিদ্ধান্ত—সেটি এখন বিতর্কের বিষয়।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, “পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত রাখা হয়েছে।”

আপডেট : ০১:০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫