কোটচাঁদপুরে বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে পাল্টে যাচ্ছে দেয়ালের চিত্র

কোটচাঁদপুর সংবাদদাতা।।
শোষন মুক্ত সমাজ চাই, কারার ঔ লোহ কাপাট ‘পানি লাগবে পানি’ ‘ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’ ‘আমার নতুন বাংলাদেশ` ‘বল বীর, উন্নত মম শির’ `আমরা স্বাধীন` তারুণ্য শক্তি, তারুণ্যেই জয়`এমন সব লেখা জ্বলজ্বল করছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বিভিন্ন দেয়াল ও সড়কে। ট্রাফিক ব্যবস্থানিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও শহর পরিষ্কারের পাশাপাশি রং তুলির আঁচড় দিয়ে শহরের দেয়ালে লেখা সহ বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলছেন সাধারণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নানা রঙে রাঙানো হচ্ছে বিভিন্ন স্থাপনা।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়। খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রাচীর, মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সড়কে ও দেওয়ালে অঙ্কন করছে তারা। এসব গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনঃগঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিমার্ণের চাওয়া ও জানা অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শনের ছবি আঁকতে দেখা যায়। অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবি নজরুল ইসলাম কলেজের ছাত্র সিফাত খান ফাহিম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়াল লেখার রং তুলি সহ আনুষাঙ্গিক ব্যায় বহন করছে। আর আমরা যারা ছাত্র তারা সেচ্ছায় শ্রম দিচ্ছি। নতুন করে দেল স্বাধীন হয়েছে সেটা আমরা লেখা ও আকার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তুলে ধরছি। খন্দকার মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আকিব,পরাগ,তৃষা,উর্মি সহ অনেকেই বলেন, আমরা নিজেদের টাকা তুলে রং কিনে দেওয়ালে আঁকছি, ৫ আগষ্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে ছাত্র ছাত্রীরা তাই আমরা মনের আনন্দ এই কাজ করছি। আমরা সাধারণ মানুষকে বুঝতে চাচ্ছি আমরা স্বাধীন, পরাধীন না। আমরা সুখী সমৃদ্ধ শালী আগামীর বাংলাদেশ গড়তে চাই।



















