চুয়াডাঙ্গা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সর্ব সাধারণের মিছিল

Padma Sangbad
৭১

কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের নৃশংস হত্যা ঘর বাড়ি আগুন গোলা বর্ষণসহ যাবতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(৭ই এপ্রিল সোমবার) সকাল দশটায় উপজেলার পৌর শহর কলেজ বাসস্ট্যান্ডের বক চত্বরে সর্ব সাধারণ মানুষের সাথে একত্রিত হয় সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।

এরপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা তৈরী করে জুতোপেটা সহ আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল শুরু হয়।
বিভিন্ন ধরনের ফেস্টুন হাতে করে সর্ব সাধারণ মানুষ অংশগ্রহন করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সারা বিশ্বের সাথে ফিলিস্তিনির জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করার জন্য, এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
বিশ্ব পরাশক্তির মদদে ইসরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যা, গাজায় মানবতার ধ্বংস করার প্রতিবাদে দলমত নির্বিশেষে কলেজ স্ট্যান্ড সবাই উপস্থিত হন।

আপডেট : ০৫:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫