চুয়াডাঙ্গা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

Padma Sangbad

Oplus_131072

৭৬

কোটচাঁদপুর সংবাদদাতা।।

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা ১১ টায় বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে পদার্পণ করেছে। এসময় শিক্ষায় বৈষম্য থাকা কাম্য নয়। শিক্ষকরা বলেন, সরকারি স্কুলের শিক্ষকদেরকে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে পদায়ন করা হচ্ছে। কিন্তু বেসরকারি স্কুলেও অনেক যোগ্য শিক্ষক আছে। আমাদেরকে জাতীয়করণ করা হলে সকল শিক্ষক থেকে যোগ্য শিক্ষককে পদায়ন করা হতো।

সরকারি কর্মকর্তাকে বাদ দিয়ে সরকারি স্কুলের শিক্ষকদেরকে প্রশাসনিক পদে আনার কারণে বৈষম্য হচ্ছে। এসময় তারা বেসরকারি শিক্ষকদেরকে জাতীয়করণ করার দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র মাধ্যমে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

মানববন্ধন কর্মসূচিতে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান, সহকারী প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।।

আপডেট : ১১:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪