চুয়াডাঙ্গা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে পবিত্র সিরাতুন্নবী সাঃ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Padma Sangbad
১৬৬

কোটচাঁদপুর সংবাদদাতা।।

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখার উদ্যোগে (১৬ সেপ্টেম্বর সোমবার) বিকাল ৪ টায় বাজার মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের কোটচাঁদপুর পৌর আমির মাওলানা নাজির আহমেদ’র সভাপতিত্বে পৌর সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুম’র পরিচালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মতিয়ার রহমান,

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসুল (সা.) মানবতার শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। তার উম্মত হিসাবে আমরা সৌভাগ্যবান ও গর্বিত।তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তিলাভ করতে হলে আল্লাহ নির্দেশিত ও রাসূল (সা.) অনুসৃত পথই আমাদেরকে অনুসরণ করতে হবে।তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। নবীজী হযরত মোহাম্মদ সাঃ পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিভিন্ন ধর্মের দৃষ্টান্ত উপস্থাপন করেন। আল্লাহর রাসুল সাঃ পৃথিবীতে আগমনের খবর ৬হাজার বছর আগে হিন্দু ধর্মে উল্লেখ আছে এছাড়াও বিভিন্ন ধর্মের মধ্যে রাসুল সাঃ এর আগমনের কথা উল্লেখ করা হয়েছে তিনি বলেন।
এজন্য মহাগ্রন্থ আল কুরআনে তাঁকে সমগ্র মানব জাতির জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছে। অথচ রাসূলের সা. রেখে যাওয়া আদর্শ থেকে মুসলমানরা বিমুখ হওয়ায় বর্তমান বিশ্বে অশান্তির আগুন জ্বলছে। অন্যায়, অবিচার আর বর্বরতার সীমা আইয়ামে জাহেলিয়াতের সময়কেও ছাড়িয়ে গেছে। তাই অশান্ত এই পৃথিবীতে শান্তিপ্রতিষ্ঠায় মুহাম্মদ (সাঃ) এর মহান আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই।তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবীকে (সা.) আদর্শ নেতা হিসাবে অনুসরণ করতে সকলের প্রতি আহ্বান জানান।এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আমীর আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম, সাবেক উপজেলা শিবিরের সভাপতি ডাঃ সাদ আহমেদ প্রমুখ।।

আপডেট : ১০:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪